BY- Aajtak Bangla

বাড়িতেই বানান কালাকাঁদ, খেতে হবে একদম মিষ্টির দোকানের মতো

22 JULY 2026

বাঙালির নানা মিষ্টির সম্ভারের মধ্যে কালাকাঁদ অন্যতম। এটি অনেকেরই প্রিয় মিষ্টি। দুধ ও পনীরের তৈরি এই মিষ্টি বাড়িতে তৈরি করতে পারেন।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে বাড়িতে খুব সহজ উপায়ে কালাকাঁদ বানাবেন। কালাকাঁদ তৈরি করতে আপনার অবশ্যই চিনির, দুধ এবং ছানা লাগবে।

উপকরণ: ৩০০ গ্রাম ছানা,২ টেবিল চামচ চিনি, ১ চা চামচ দুধের গুঁড়ো, আধ চা চামচ এলাচ গুঁড়ো, কাটা পেস্তা ও পাপড়ি গোলাপ। 

প্রথমে ছানা একটি মিক্সারে ভাল করে ব্লেন্ড করুন। এবার গ্যাসে একটি প্যান বসিয়ে গরম করুন।

তারপর এতে ২ টেবিল চামচ চিনির পাশাপাশি ছানা ঢেলে দিন।

এবার দুটোই ভাল করে মিশিয়ে নাড়তে থাকুন। ১০ মিনিট পর আঁচ কম করে দিন।

এবার মিশ্রণে এক টেবিল চামচ দুধ ঢেলে নাড়ুন। এর পর উপরে এলাচ গুঁড়ো ছড়িয়ে দিন। তারপর ভাল করে মেশাতে থাকুন।

কিছুক্ষণ পর প্লেটে বের করে নিন। প্লেটে পুরো মিশ্রণটি সমান পরিমাণে ঢালুন।

এবার এর উপরে কাটা পেস্তা ও গোলাপের পাপড়ি ছড়িয়ে দিন। তারপর ঠান্ডা হলে টুকরো করে কেটে পরিবেশন করুন কালাকাঁদ।