BY- Aajtak Bangla
মারাত্মক গরমে নাজেহাল। আর গরম মানে ঠান্ডা জিনিসের প্রতি আকর্ষণ বাড়ে।
ঠান্ডা বলতেই গরমে মাথায় আসে ঠান্ডাই বা শরবতের কথা। তবে কুলফিও বানানো যায় বাড়িতেই।
মালাই কুলফি বানানো খুব সোজা। বাড়ির শিশু থেকে বুড়ো সবাই চেটে পুটে খাবে। বাড়িতে যদি কাউকে ডেকে থাকেন, তারাও আপনার প্রশংসা করবে।
কয়েক মিনিটে ঘরে বসেই আপনাকে সুস্বাদু এবং ক্রিমি কুলফি তৈরি করতে সাহায্য করার জন্য এখানে কিছু টিপস রয়েছে।
কুলফি তৈরি করতে সর্বদা একটি লোহা বা অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করুন।
কড়াইতে দুধ দিন, তা ফুটে উঠার পর একটানা নাড়তে থাকুন কম আঁচে।
প্যানের পাশে জমে থাকা ক্রিমটি চেঁছে দুধে মিশিয়ে দিন। বারবার এটি করতে থাকুন।
যতক্ষণ না দুধ আপনি শুরু করেছেন তার অর্ধেকেরও কম না হওয়া পর্যন্ত দুধ ফোটাতে থাকুন।
কেউ কেউ কুলফি মিশ্রণকে ঘন করতে কর্নফ্লাওয়ার ব্যবহার করেন, কনডেন্সড মিল্কও দিতে পারেন।
কুলফি ছাঁচে ঢালার আগে মিশ্রণটিকে পুরোপুরি ঠান্ডা হতে দিন।
মনে রাখবেন কুলফি সম্পূর্ণরূপে সেট হতে ৭ থেকে ৮ ঘন্টা সময় লাগে, তাই এর মধ্যে ফ্রিজ খুলবেন না।
কুলফি মিশ্রণটি ছাঁচ বা বাটিতে ঢেলে সিলভার ফয়েল দিয়ে ঢেকে দিন। না হলে কুলফি জমে বরফ হয়ে যাবে।
ঘরে আসা অতিখিদের হঠাৎ ফ্রিজ থেকে বের করে দিয়ে হয়ে যান হিরো।