BY- Aajtak Bangla

বাড়িতেই তৈরি করুন লাকি বাম্বুর চারা, ট্রিকস জানুন

27 July, 2026

বাড়িতেই সহজে লাকি বাম্বুর চারা তৈরি করা সম্ভব।

প্রথমে একটি সুস্থ ও সবুজ লাকি বাম্বুর ডাল বেছে নিন।

অন্তত একটি নোড (Node) রেখে পরিষ্কার ব্লেড দিয়ে কাটুন।

কাটিংটি পরিষ্কার জলভর্তি কাঁচের পাত্রে রেখে দিন।

সপ্তাহে ১-২ বার জল বদলালে শিকড় দ্রুত বের হবে।

সরাসরি রোদে নয়, উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলোয় রাখুন।

শিকড় ২-৩ ইঞ্চি হলে মাটি বা পাথরের পাত্রে বসাতে পারেন।

অতিরিক্ত সার বা রাসায়নিক ব্যবহার না করাই ভালো।

সঠিক যত্ন নিলে একটি গাছ  থেকেই সহজে একাধিক লাকি  বাম্বুর চারা তৈরি করতে পারবেন।