1 APRIL, 2026

BY- Aajtak Bangla

 মুরগির মাংস রাঁধুন কাঁচা আম দিয়ে,  রবিবার দুপুরে হবে জম্পেশ ভোজ

গরমকাল ভালোলাগার অন্যতম কারণ হলো আম।  এই সময় কাঁচা আম দিয়ে নানা পদও বানিয়ে ফেলা যায়।

কাঁচা আম

কাঁচা আমের টক-মিষ্টি গন্ধে চারিদিক ম ম করছে। কেউ আম ডাল খাচ্ছেন, কারও মন মজেছে কাঁচা আমের আচারে।

কাঁচা আমের আচার

তবে এই গরমে আম দিয়ে বানাতে পারেন মুরগি।  রবিবারে মাংসে এবার থাক কাঁচা আমের স্বাদ। জেনে নিন রেসিপি।

জেনে নিন রেসিপি

১ কেজি মুরগির মাংস ২ টো পেঁয়াজ কুচি ১ টি কাঁচা আম ১ চা চামচ হলুদ ৩ টে তেজপাতা ৪ টে দারচিনি ৪ টে লবঙ্গ ৪ টে এলাচ আধ কাপ ধনেপাতা ১ চা চামচ জিরে ১ চা চামচ মৌরি ১ টা নারকেল

উপকরণ

প্রথমে খোসা ছাড়িয়ে আম টুকরো করে কেটে নিন। আমের টুকরো, আদা, কাঁচালঙ্কা, পুদিনাপাতা, জিরে, ধনেপাতা, ধনে, মৌরি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিন।

প্রণালী

এই মিশ্রণে স্বাদমতো নুন, তেল এবং হলুদ মিশিয়ে মাংস ম্যারিনেট করে নিন।

ম্যারিনেট করে নিন

নারকেল কুড়িয়ে মিক্সিতে পেস্ট করে দুধ বার করে নিন।

মিক্সিতে পেস্ট

এ বার কড়াইয়ে সর্ষের তেল গরম করে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিন।

সর্ষের তেল

কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজকুচি দিয়ে দিন। পেঁয়াজ বাদামি হয়ে এলে ম্যারিনেট করা মাংস দিয়ে কষাতে থাকুন।

কষাতে থাকুন

এ বার মাংসে  নারকেলের দুধ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিন।  তৈরি কাঁচা আম চিকেন।

আম চিকেন

ভাত বা পরোটার সঙ্গে পরিবেশন করুন কাঁচা আম দিয়ে কষা মাংস।

ভাত বা পরোটা