BY- Aajtak Bangla
3 April, 2026
গরমের মরশুমে সবচেয়ে ভাল বিষয় হল পাকা আম।
বাজারে মিষ্টি পাকা আমের ছড়াছড়ি। আর এই আম দিয়েই ঘরে ঘরে চলছে রকমারি পদ তৈরি।
পাকা আম দিয়ে লস্যি, শরবৎ, দই, আইসক্রিম-কুলফি এইসব তো রয়েছেই। তবে যদি একটু আলাদা রেসিপি চান তাহলে আম দিয়ে পরোটা তৈরি করতে পারেন।
উপকরণ ময়দা, পাকা আমের পিউরি ২ কাপ, নুন, সাদা তেল, দুধ।
পদ্ধতি প্রথমে একটি পাত্রে ময়দা, তেল, দুধ, আমের পিউরি একসঙ্গে মিশিয়ে নরম করে ডো তৈরি করুন।
তারপর প্রতিটি ডো থেকে ছোট ছোট করে লেচি কাটুন।
লেচিগুলো বেলে পরোটার আকারে তৈরি করে নিন। এরপর ফ্রাইং প্যানে তেল বা ঘি গরম করে সেগুলো ভেজে নিন।
এই পরোটা এমনি খেতে ভাল লাগবে। এর সঙ্গে আর কিছুই লাগবে না।