29 September 2026

BY- Aajtak Bangla

ছানা লাগবে না, ৫ টাকার মুড়িতেই হবে তুলতুলে রসগোল্লা

রসগোল্লা আর বাঙালির যোগ গভীর। যে কোনও অনুষ্ঠানেই রসগোল্লা একেবারে মাস্ট।

অতিথি আপ্যায়নই হোক কিংবা টুকটাক মুখমিষ্টি— রসগোল্লার জুড়ি মেলা ভার।

তবে বাড়িতে ছানা মেখে রসগোল্লা বানানো সহজ কাজ নয়। তাই বাড়িতে ৫ টাকার মুড়িতেই তৈরি হবে রসগোল্লা। 

আসুন তাহলে জেনে নিন মুড়ি দিয়ে রসগোল্লা তৈরির রেসিপি।

উপকরণ মুড়ি, ঘন দুধ ও চিনি এক কাপ, ৪ কাপ গুঁড়ো দুধ, দুই চামচ ময়দা, ঘি এক চামচ, দুই কাপ জল ও এলাচ।

পদ্ধতি প্রথমে পরিমাণমতো মুড়ি একটু ভেজে নিন। এবার ভেজে রাখা মুড়ি ব্লেন্ডারে গুঁড়ো করুন। এবার মুড়ি ভালো করে চালনিতে ছেঁকে নিন।

এরপর একটি ননস্টিক কড়াইয়ে দুধ খানিকটা গরম করে তার মধ্যে একে একে চিনি, গুঁড়ো দুধ, মুড়ির গুঁড়ো আর ময়দা ভাল করে মিশিয়ে একটি নরম মণ্ড তৈরি করুন।

মণ্ড থেকে ছোট ছোট রসগোল্লার আকারে গোল্লা বানিয়ে নিন। এরপর একটি কড়াইয়ে জল গরম করে তাতে চিনি ও এলাচ মিশিয়ে নিয়ে পাতলা চিনির রস বানিয়ে নিন।

বানিয়ে রাখা গোল্লাগুলো চিনির রসে ১০ মিনিট ফুটিয়ে নিন। গোল্লাগুলো আকারে বেড়ে গিয়ে নরম হলেই তৈরি হয়ে যাবে মুড়ির রসগোল্লা।

ফ্রিজে রেখে এরপর অতিথির পাতে পরিবেশন করুন সুস্বাদু মুড়ির রসগোল্লা।