16 SEPTEMBER 2026

BY- Aajtak Bangla

ঘরেই বানান দোকানের মতো লাল মিষ্টি দই, রইল রেসিপি

দোকান থেকে দই কেনা এখন অতীত! মাত্র ৬০ মিনিটে তৈরি করুন ঘন, মিষ্টি, সুস্বাদু দই—যেটা খেতে পুরোপুরি দোকানের মতো।

দুই ধরনের দুধ ব্যবহার করুন: ঘরে তৈরি মিষ্টি দইয়ের জন্য প্রয়োজন তরল দুধ এবং পাউডার দুধ। এই কম্বিনেশন দইকে করে তোলে আরও ঘন ও ক্রিমি।

তরল দুধ ফুটিয়ে নিন: একবার ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন। এতে দুধের স্বাদ এবং ঘনত্ব বাড়বে।

পাউডার দুধ মেশান: ফুটন্ত দুধে ধীরে ধীরে পাউডার দুধ মিশিয়ে নিন ভালো করে, lumps ছাড়া।

ক্যারামেল তৈরি করুন: অন্য পাত্রে ২-৪ চামচ চিনি অল্প আঁচে দিয়ে হালকা বাদামি রঙের ক্যারামেল তৈরি করুন।

দুধে ক্যারামেল মেশান: ক্যারামেল হয়ে গেলে সেটি দুধের মিশ্রণে ভালোভাবে মিশিয়ে নিন। এতে দই হবে লালচে ও সুগন্ধী।

স্বাদমতো চিনি যোগ করুন: আপনার পছন্দমতো মিষ্টতার জন্য দুধে অতিরিক্ত চিনি দিন।

মিশ্রণ ঘন হলে নামান: দুধ ও ক্যারামেলের মিশ্রণ যখন হালকা ঘন হয়ে যাবে, তখন তা নামিয়ে ঠান্ডা হতে দিন।

টক দই প্রস্তুত করুন: পরিমাণমতো টক দইকে কাপড়ে ঝরিয়ে নিয়ে ভালোভাবে ফেটিয়ে রাখুন, এটা হবে আপনার স্টার্টার।

দুধ ঠান্ডা হওয়ার আগে দই মেশান: দুধ পুরোপুরি ঠান্ডা না হলেও, হালকা গরম থাকতে থাকতে তাতে ফেটানো টক দই মেশান।

মাটির পাত্রে সেট করুন: দই পাতা হলে মাটির পাত্রে ঢেলে রাখুন ১ ঘণ্টার জন্য। এতে দই হবে টানটান ও দোকানের মতো ঘন।