26 JULY, 2026
BY- Aajtak Bangla
চিকেন ৬৫ খুব জনপ্রিয় একটি রেসিপি। কী কী উপকরণ লাগে?
কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন একে চিকেন ৬৫ বলা হয়?
তাহলে জেনে নিন চিকেন ৬৫ এর উৎপত্তির পিছনের মজার গল্প।
অনেকের একটি ভুল ধারণা রয়েছে যে রান্না করতে ৬৫টি উপাদান ব্যবহার করা হয় বলে একে চিকেন ৬৫ বলা হয়।
১৯৬৫ সালে তামিলনাডুর বাসিন্দা এএম বুহারি এই চিকেন ৬৫ খাবার প্রথম তৈরি করেছিলেন। চিকেনের এই রেসিপি চেন্নাই মুলুক থেকে এখন বিদেশেও পাড়ি দিয়েছে।
উপকরণ ৫০০ গ্রাম চিকেন ৫০ গ্রাম দই ৩ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চা চামচ হলুদ গুঁড়ো ১ চা চামচ পাতিলেবুর রস আধ কাপ টম্যাটোর পেস্ট ২-৩টি কাঁচালঙ্কা ১০টি কারিপাতা ২ চা চামচ গরমমশলা ২ চা চামচ মাখন নুন ও চিনি স্বাদমতো
মুরগির মাংস ভাল করে ধুয়ে নিয়ে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দই, নুন ও লেবুর রস দিয়ে মাখিয়ে রাখুন। ম্যারিনেট করা চিকেন ২-৩ ঘণ্টা রেখে রান্না করলে ভাল। প্রথমে মশলা মাখানো চিকেনের টুকরোগুলিকে লাল করে ভেজে নিতে হবে।
অন্য একটি পাত্রে টম্যাটো বাটা, দই ভাল করে মিশিয়ে নিন। এ বার প্যানে তেল গরম করে মাখন দিতে হবে। তাতে কারিপাতা ও কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে ভাল করে নেড়ে নিন। আঁচ কমিয়ে রাখবেন যাতে পুড়ে না যায়।
এ বার তাতে টম্যাটো ও দইয়ের মিশ্রণ দিয়ে নাড়তে হবে। মিনিট দুয়েক নাড়াচাড়া করে তাতে ভাজা চিকেনের টুকরোগুলি দিয়ে ১০ মিনিট কম আঁচে ঢেকে রান্না করুন। তার পর স্বাদমতো নুন ও চিনি দিয়ে তাতে গরমমশলা দিয়ে আবার ঢেকে দিন।
চিকেন ৬৫ শুকনো শুকনোও বানাতে পারেন আবার সামান্য ঝোলও রাখতে পারেন। পরিবেশনের আগে উপরে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। লেবুর রস মেশালেও ভাল লাগবে।