BY- Aajtak Bangla

এভাবে বানান তুলতুলে গোলা রুটি, তরকারি ছাড়া খাওয়া যাবে

30 AUGUST, 2026

গোলারুটি বানাতে সময় লাগবে মাত্র ৫ মিনিট।

একজনের জন্য লাগবে ১ কাপ ময়দা ও ১টি ডিম। – 

এর সঙ্গে দিন সামান্য পেঁয়াজ কুচি ও কাঁচালঙ্কা কুচি। – 

স্বাদ বাড়াতে মেশান ধনেপাতা কুচি ও টমেটো সস।– 

এবার ময়দার মধ্যে ডিম ও একে একে সব উপকরণ দিয়ে দিন। – 

সামান্য জল দিয়ে সবকিছু ভালোভাবে গুলে পাতলা মিশ্রণ তৈরি করুন।– 

ফ্রাইং প্যানে সামান্য তেল গরম করে হাতায় করে মিশ্রণ ঢেলে ছড়িয়ে দিন।

কম আঁচে ২–৩ মিনিট রান্না করে আস্তে করে উল্টে দিন।

অন্য পিঠও আরও ২ মিনিট ভালোভাবে ভেজে নিন।

মাঝখান থেকে ভাঁজ করে গরম গরম টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।