BY- Aajtak Bangla
রুটি আমাদের রোজকার খাবার। তবে এই রুটিই অনেকে ঠিক ঠাক তৈরি করতে পারেন না।
অনেকেই অভিযোগ করেন, তাদের রুটি ঠিক ঠাক ফোলে না। এমনকী রুটি হয় শক্তি।
তবে আজকের এই নিবন্ধে ফুলকো রুটি বানানোর সহজ পদ্ধতি জানালাম আমরা। আসুন জেনে নেওয়া যাক।
সবার প্রথমে পরিমাণ মতো ভাল মানের আটা নিতে হবে। তার সঙ্গে একটু জল নিতে হবে।
এবার একটি পাত্রে আটা, নুন, পরিমাণমতো কুসুম গরম জল দিয়ে নরম মণ্ড তৈরি করুন। ডো মসৃণ না হওয়া পর্যন্ত ভাল করে মেখে যেতে হবে।
এবার সেই মণ্ড ১০-১৫ মিনিট একটি ভেজা কাপড় বা অন্য কোনও কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখুন। এতে রুটি নরম হবে।
সমান আকারের লেচি কাটতে হবে। শুকনো আটা ছিটিয়ে রুটি সমানভাবে পাতলা করে বেলে নিন।
শেষে চাটু ভালো করে গরম করে মাঝারি আঁচে সেঁকুন। ১০-১৫ সেকেন্ড পর উল্টে দিন। তারপর আগুনের উপর বা তাওয়ায় চেপে ধরলে রুটি ফুলে উঠবে।