22 JUNE, 2026

BY- Aajtak Bangla

বানিয়ে খান পাকা আমের ভাপা সন্দেশ, মুখে দিলেই মিলিয়ে যাবে

বাঙালির শেষ পাতে মিষ্টি না হলে চলে না। দুপুর কিংবা সকাল একটু মিষ্টি না খেলে ভূরিভোজ যেন অসম্পূর্ণ থেকে যায়।

শেষ পাতে মিষ্টি

তবে গরমে মিষ্টির জায়গা কিছুটা হলেও কেড়ে নিয়েছে আম। হিমসাগর থেকে ল্যাংড়া— নানা স্বাদের আমে মজেছে বাঙালি।

আম

গরমকাল মানেই আম। টক আমের ডাল, আমের চাটনি, আচার, দই  কত কী। এবার আম দিয়েই বানিয়ে নিতে পারেন ভাপা সন্দেশ। রইল প্রণালী। ভাজা খাবার

ভাপা সন্দেশ

 নরম তুলতুলে এই সন্দেশ  দেখতেও যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই সুস্বাদু। বাড়িতে সহজেই বানানো সম্ভব এই বিশেষ সন্দেশ। শেষপাত জমাতে চটজলদি বানিয়ে ফেলুন আম-সন্দেশ। ভাজা খাবার

আম-সন্দেশ

ছানা: ৩০০ গ্রাম চিনি: ৩ টেবিল দুধ: ৩ টেবিল চামচ পাকা আমের এসেন্স: ১ চা চামচ পাকা আমের রস ৪ কাপ লেবুর রস ১ চা চামচ ভাজা খাবার

উপকরণ

মিক্সিতে ছানা, চিনি, পরিমাণ মতো দুধ আর পাকা আমের এসেন্স দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। ভাজা খাবার

প্রণালী

গ্যাসে কড়াই বসিয়ে মাঝারি আঁচে ১ কাপ জল গরম করুন। এর পর কড়াইয়ে একটা গ্রিল স্ট্যান্ড বসিয়ে তার উপরে টিফিন বাক্সটা রেখে তাতে তৈরি করে রাখা মিশ্রণটি ঢেলে টিফিন বক্সের ঢাকনা ভাল করে বন্ধ করে দিন। ভাজা খাবার

জল গরম

কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে কম আঁচে ৩০ মিনিট ভাপিয়ে নিতে হবে।

৩০ মিনিট

আধঘণ্টা পরে গ্যাস বন্ধ করে টিফিন বক্স নামিয়ে নিন। একটু ঠান্ডা হতে দিন। তার পর সন্দেশ বাক্স থেকে বার করে নিজের ইচ্ছেমতো আকারে কেটে নিন।

কেটে নিন

অন্য একটি কড়াইয়ে পাকা আমের রস, পরিমাণ মতো চিনি ও লেবুর রস দিয়ে মাঝারি আঁচে সমানে নাড়তে থাকুন। যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়, তত ক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে।

পাকা আমের রস

মিশ্রণটি জেলির মতো আঠালো হতে শুরু করলে গ্যাস বন্ধ করে একটা পাত্রে নামিয়ে রাখুন। এ বার সন্দেশের উপরে জেলি ভাল করে মাখিয়ে পরিবেশন করুন আমের ভাপা সন্দেশ।

পরিবেশন করুন