BY- Aajtak Bangla

মাত্র ৫ মিনিট সময় লাগবে, প্রেসার কুকারে এভাবে বানান মাছের ঝোল

24 SEPTEMBER, 2026

মাছের ঝোল রান্না করতে অনেক সময় লাগে বলে ভাবেন? এবার মাত্র ৫ মিনিটেই বানিয়ে ফেলুন।

প্রথমে মাছের টুকরোগুলি ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখুন।

প্রেসার কুকারে ১-২ চামচ সর্ষের তেল দিয়ে মাছের টুকরোগুলি হালকা করে ভেজে তুলে রাখুন।

একই কুকারে আরও সামান্য তেল দিয়ে কালোজিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিন।

এবার কাঁচালঙ্কা, হলুদ, লঙ্কাগুঁড়ো ও সামান্য জিরেগুঁড়ো দিয়ে অল্প জল ছিটিয়ে মশলা কষিয়ে নিন।

মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে টমেটো কুচি দিয়ে আরও এক মিনিট নাড়ুন।

এবার প্রয়োজনমতো গরম জল, স্বাদমতো নুন এবং ভাজা মাছ দিয়ে দিন। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে একটি সিটি দিন।

সিটি হয়ে গেলে গ্যাস বন্ধ করে প্রেসার নিজে থেকে বেরিয়ে যেতে দিন।

 ঢাকনা খুলে উপর থেকে ধনেপাতা ও কাঁচালঙ্কা ছড়িয়ে দিন।গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ৫ মিনিটে তৈরি ঝটপট, সুস্বাদু মাছের ঝোল।