19 June 2026

BY- Aajtak Bangla

ইমিউনিটি বাড়াবে আম, এছাড়া যা উপকার মিলবে...

আম হল ফলের রাজা। এটা খেতে যেমন সুস্বাদু, তেমনই এর গুণও প্রশ্নাতীত। 

বিশেষজ্ঞদের মতে, যাঁদের নিয়মিত জ্বর, সর্দি, কাশি হয়, তাঁরা খেতে পারেন আম। এটা খেলেই স্বাস্থ্যের হাল ফিরবে।

আসলে আমে রয়েছে ভিটামিন সি এবং এ। এই দুই ভিটামিনই ইমিউনিটি বাড়াবে। তাই চিন্তা নেই। 

এছাড়া নিয়মিত আম খেলে বাড়বে হজমশক্তি। গ্যাস, অ্যাসিডিটি দূরে থাকবে। 

এখানেই শেষ নয়, আম খেলে কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি পাবেন। পেট পরিষ্কার হয়ে যাবে। 

চোখের জন্য সেরার সেরা আম। এতে মজুত ভিটামিন এ চোখের খেয়াল রাখতে পারে।

হার্টের হাল ফেরাতে পারে আম। এতে মজুত পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম হৃৎপিণ্ডের হাল ফেরাবে। 

ওজন কমাতে পারে আম। এটি পেট ভরিয়ে রাখতে পারে। যার ফলে কমে যায় ওজন।