BY- Aajtak Bangla
প্রচণ্ড গরম। বাইরে বেরলেই পুড়ছে শরীর। তবে এই তাপদাহের মধ্যেও পাকা আমের লস্যি খেলে দেহ থাকবে ঠান্ডা।
এই লস্যি আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন। সেই রেসিপি জেনে নিন।
পাকা আম ১ কাপ, টক দই ১ কাপ, ঠান্ডা দুধ আধ কাপ, চিনি ২-৩ টেবিল চামচ লাগবে।
এছাড়া এলাচ গুঁড়ো সমান্য, বরফ কুচি প্রয়োজন মতো নিতে হবে। এগুলো দিয়েই বানিয়ে নিন পাকা আমের লস্যি।
এবার প্রথমে ব্লেন্ডারে পাকা আমের টুকরোগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। সেখান থেকে তৈরি করুন পাল্প।
তারপর আমের পাল্পের মধ্যে টক দই, ঠান্ডা দুধ, চিনি এবং এলাচ গুঁড়ো দিয়ে দিন। এবার ব্লেন্ড করুন।
একসঙ্গে আরও কিছুক্ষণ ব্লেন্ড করতে থাকুন যতক্ষণ না একটি মসৃণ ও ঘন মিশ্রণ তৈরি হয়। তাহলেই কাজ শেষ।
এবার গ্লাসে বরফ কুচি দিয়ে তার মধ্যে লস্যি ঢেলে দিন। উপরে কয়েকটি আমের ছোট টুকরো ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। বেশ লাগবে।