BY- Aajtak Bangla

একবার বানিয়ে খান  পাকা আমের  মালাই পাটিসাপটা,  স্বাদ জিভে লেগে থাকবে

3 JUNE, 2026

ফলের রাজা হল আম। আর আম খেতে কে না ভালবাসেন বলুন!

ফলের রাজা

আম দিয়ে নানা পদ রান্না করা হয়। তার মধ্যে মিষ্টিও রয়েছে। আবার পিঠে রয়েছে।

নানা পদ

ঘরে সহজেই আম দিয়ে বানাতে পারেন পাটিসাপটা। রেসিপি রইল...

রেসিপি রইল

হাফ কাপ আমের পাল্প, ১ কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা, হাফ কাপ চিনি, ১ টেবিল চামচ ঘি, নুন, জল, তেল, সুজি, দুধ, পেস্তা, আমের টুকরো, এলাচ।

উপকরণ

একটি পাত্রে পাকা আমের পাল্প ঢেলে নিন। তাতে চালের গুঁড়ো, ময়দা, চিনি, নুন ও ঘি মিশিয়ে মেখে ব্যাটার তৈরি করে নিন। তারপরে ১-২ ঘণ্টা ঢাকা দিয়ে রাখুন।

পাকা আমের পাল্প

এবার কড়াইয়ে তেল ব্রাশ করে সুচি লালচে করে ভাজুন। তাতে দুধ দিন।

দুধ দিন

চিনি, পাকা আমের পাল্প, এলাচ, কাজুবাদাম, টুকরো পাকা আম, নুন মিশিয়ে নাড়তে থাকুন।  অল্প নরম হলে নামিয়ে নিন।

নাড়তে থাকুন

এরপরে কড়াই গরম করে সামান্য তেল ব্রাশ করে ব্যাটার দিয়ে অল্প সময় ঢাকনা দিতে হবে। তৈরি করা পুর একপাশে ভাঁজ করে নিন।

কড়াই গরম

এভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমের পাটিসাপটা। তার উপরে পেস্তা কুচি ছড়িয়ে দিন। 

পেস্তা কুচি