BY- Aajtak Bangla

গাছ ভরবে থোকা থোকা আমে! উৎপাদন বাড়াতে ফেব্রুয়ারি থেকে এই  কাজ করুন 

16 FEBRUARY 2026

আম খেতে প্রায় সকলেই পছন্দ করে। আমে অনেক ধরনের পুষ্টিগুণ পাওয়া যায়। 

আমের দিন আসছে। ইতিমধ্যে বাজারে ছেয়েছে সবুজ কাঁচা আমে। 

 কৃষি বিশেষজ্ঞরা বলছেন যে ফেব্রুয়ারি মাস আমের ফসলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে গাছে মুকুল আসে এবং সঠিক যত্ন নিলে আরও ভাল ফলন হয়।

জানুন কীভাবে আম গাছের যত্ন নিলে আরও বেশি আম ফলবে আপনার গাছে। 

সময় মতো সেচ দিন, কিন্তু অতিরিক্ত জল জমে থাকতে দেবেন না।

সুষম সার এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সরবরাহ করুন যাতে কুঁড়ি শক্তিশালী থাকে।

পোকামাকড় এবং রোগ থেকে রক্ষা করুন, অন্যথায মুকুল ঝরে যেতে পারে।

মৌমাছির ক্ষতি করবেন না, এটি ভাল পরাগায়নে সাহায্য করে এবং বেশি ফল উৎপাদিত হয়। 

বিশেষজ্ঞদের মতে, কৃষকরা যদি ফেব্রুয়ারিতে সঠিক পদক্ষেপ নেন, তাহলে মার্চ-এপ্রিল মাসে ভালস ফল এবং বেশি উৎপাদন পেতে পারেন।