23-April-2026

কার্বাইড, ফরমালিন মেশানো নাকি গাছপাকা? খাঁটি আম চেনার কায়দা 

- by Aajtak Bangla

(Photo Credit: Aajtak)

আম 'ফলের রাজা'

আমকে 'ফলের রাজা' বলা হয়। গ্রীষ্মের এই ফল অসাধারণ স্বাদ, পুষ্টি এবং আরও বিভিন্ন কারণে বহু মানুষের সেরা।

(Photo Credit: Pixabay)

আজকাল বাজারে প্রচুর ভেজাল আম পাওয়া যায়। রাসায়নিকযুক্ত আম খেলে শরীরের উপকার তো দূর, প্রচুর ক্ষতি হয়। জানুন, কীভাবে চিনবেন খাঁটি আম।

(Photo Credit: Pixabay)

 রাসায়নিকে পাকানো আমের গা হয় দাগহীন। কারণ কাঁচা অবস্থাতেই পেড়ে কার্বাইড দিয়ে পাকানো হয়।

(Photo Credit: Pixabay)

কেনার সময় দেখবেন আমের উপর মাছি বসে কিনা। আমে রাসায়নিক বা কার্বাইড দেওয়া থাকলে সে আমের উপরে কখনও মাছি বসবে না।

(Photo Credit: Pixabay)

গাছপাকা আম হলে বোঁটার কাছে চেনা গন্ধ পাবেন। ওষুধ দেওয়া আমে গন্ধ খুব বেশি থাকে না কিংবা বাজে বা ঝাঁজালো গন্ধ থাকে।

(Photo Credit: Pixabay)

গাছপাকা আমের গায়ে এক ধরণের সাদাটে ভাব থাকে, রঙিন ভাব কম থাকে। কার্বাইড বা অন্য রাসায়নিকে দেওয়া আম হয় সুন্দর, দাগহীন ও পরিষ্কার।

(Photo Credit: Pixabay)

গাছপাকা আমের গোড়ার দিকে একটু গাঢ় রং। রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো আমের আগাগোড়া হলদে রং হয়। 

(Photo Credit: Aajtak)

আম কেনার পরে  কিছুক্ষণ রেখে দিন। গাছপাকা আম হলে কিছুক্ষণ পর গন্ধে ম ম করবে চারপাশ। রাসায়নিক দেওয়া আমের এরকম গন্ধ পাওয়া যাবে না।

(Photo Credit: Aajtak)

আম মুখে দেওয়ার পর যদি দেখেন, কোনও সুগন্ধ  বা টক-মিষ্টি স্বাদ নেই, বুঝবেন কোনও রাসায়নিক দ্রব্য দেওয়া হয়েছে।

(Photo Credit: Aajtak)