21 Nov, 2026

BY- Aajtak Bangla

গাঁদা গাছে ভরে আসবে ফুল, টেকনিক জানুন

গাঁদা গাছে বেশি ফুল পেতে প্রতিদিন অন্তত ৫-৬ ঘণ্টা রোদে রাখুন।

জল জমে থাকে না, এমন ঝুরঝুরে মাটি গাঁদা চাষের জন্য উপযুক্ত।

মাটিতে বাগানের মাটির সঙ্গে কম্পোস্ট ও বালি মিশিয়ে নিন।

গাছের গোড়ার মাটি শুকিয়ে এলে তবেই জল দিন।

গাছ একটু বড় হলে ডগা ছেঁটে দিন। এতে পাশ থেকে নতুন শাখা বের হবে।

প্রতিদিন অন্তত ৫-৬ ঘণ্টা রোদ পায়, এমন জায়গায় টব রাখুন।

পোকামাকড়ের আক্রমণ হচ্ছে কি না, নিয়মিত পাতার উল্টোপিঠ পরীক্ষা করুন।

পর্যাপ্ত রোদ, পরিমিত জল এবং নিয়মিত পরিচর্যা করলে গাঁদা গাছ ফুলে ভরে উঠবে।