BY- Aajtak Bangla
6 APRIL 2026
ডালে পুষ্টিতে ভরপুর। কথায় বলে 'মাছে- ভাতে বাঙালি'। তবে বাঙালির ভাতের পাতে ডালও থাকে প্রায় রোজই। অনেকে আবার রুটির সঙ্গেও ডাল খেতে পছন্দ করেন।
ডাল ভারতীয়দের দৈনন্দিন খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বেশিরভাগ মানুষ দিনে অন্তত একবার ডাল খান।
ডাল প্রোটিন, ভিটামিন ও খনিজের উৎস। ডাল শরীরকে প্রয়োজনীয় পুষ্টি যোগায় এবং এটি একটি সহজপাচ্য খাবারও বটে।
শুধু শরীরের দুর্বলতাই দূর হয় না, রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী হয়। মুসুর ডাল থেকেও অনেক ধরনের মিষ্টিও তৈরি হয়।
যে কোনও ডাল রান্নায় ফোড়ন অত্যন্ত জরুরি। জানুন, মুসুর ডালে কোন কোন ফোড়ন দিতে হয়।
সাধারণ ফোড়ন: কালোজিরে এবং শুকনো লঙ্কা।
স্বাদবর্ধক ফোড়ন: রসুনের কোয়া ও শুকনো লঙ্কা।
নিরামিষ ফোড়ন: রাঁধুনি, জিরে, ও তেজপাতা।
পেঁয়াজ ফোড়ন: পেঁয়াজ কুচি ও কাঁচালঙ্কা।
ডাল সেদ্ধ করার সময় সামান্য হলুদ ও নুন দিয়ে, পরে এই ফোড়নগুলো সর্ষের তেলে দিয়ে ১-২ মিনিট ফুটিয়ে নিলে দারুণ স্বাদ হয়।