24 FEBRUARY, 2026

BY- Aajtak Bangla

খাসির মাংসের এই অংশ সবচেয়ে সুস্বাদু, দোলে কেনার  আগে জানুন

দোলে বাসন্তী পোলাওয়ের সঙ্গে মাটন না হলে জমে না। যদিও মাটন রান্না করা সহজ নয়।

পোলাওয়ের সঙ্গে মাটন

জেনে নিতে পারেন, নরম ও তুলতুলে খাসির মাংস চেনার উপায়। খাসির ঠিক কোন অংশ থেকে মাংস নিলে, ঠকবেন না।

নরম ও তুলতুলে

খাসির রান, ঘাড়, কাঁধ, পাঁজরের মাংসে চর্বি বেশি থাকে। তাই খাসির মাংস কেনার সময় এই চর্বির দিকে নজর রাখা খুবই জরুরি।

খুবই জরুরি

কারণ চর্বিযুক্ত হওয়ার কারণে খাসির রান, ঘাড়, কাঁধ, পাঁজরের মাংস কিছুটা নরম হয়ে থাকে। তাই চেষ্টা করুন খাসির এই দিকের অংশ কিনে আনতে।

নরম হয়ে থাকে

খাসির মাংস কিনে বাড়িতে আনার পর একটি ছোট কাজ করতে পারেন। মাংস বারবার ধোয়ার প্রয়োজন নেই।

খাসির মাংস

দুই-তিনবার ধুয়ে জল ফেলে দিন। এরপর মাংসের কাঁটা চামচ দিয়ে ছোট ছোট ছিদ্র করে দিতে পারেন।  

ফেলে দিন

মাংসের পেশিতন্তু আড়াআড়ি করে মাংসে ছেদ করলে তা সেদ্ধ করা সহজ হবে।

সহজ হবে

খাসির মাংস তুলতুলে করতে হলে হলে রান্নার আগে কাঁচা পেঁপে বাটা দিয়ে মাখিয়ে রাখতে পারেন।

কাঁচা পেঁপে

এর ফলে রান্নার সময় এটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। তবে বাড়িতে পেঁপে না থাকলে টক দই মিশিয়েও রাখতে পারেন আধা ঘণ্টার মতো।

টক দই