01 Sep, 2026

BY- Aajtak Bangla

বৃষ্টিতে জমে যাবে মটন কিমা খিচুড়ি, কীভাবে রাঁধবেন?

বৃষ্টির দিনে গরম গরম মটন কিমা খিচুড়ি হলে জমে যাবে খাওয়াদাওয়া!

প্রথমে চাল ও ডাল ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।

কড়াইয়ে সামান্য তেল বা ঘি গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিন।

এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে আদা-রসুন বাটা ও কাঁচালঙ্কা দিন।

মশলা কষে নিয়ে মটন কিমা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন।

কিমার সঙ্গে হলুদ, লঙ্কাগুঁড়ো, জিরেগুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন।

এবার ভেজানো চাল-ডাল দিয়ে মশলার সঙ্গে কয়েক মিনিট ভালো করে মিশিয়ে নিন।

প্রয়োজনমতো গরম জল দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন, নরম হয়ে এলে ঘি ও গরম মশলা ছড়িয়ে দিন।

গরম গরম মটন কিমা খিচুড়ির সঙ্গে পেঁয়াজ, আচার বা পাপড় পরিবেশন করুন।