BY- Aajtak Bangla

গোটা মশলা দিয়ে রাঁধুন মাটন কষা,সবাই আঙুল চেটে খাবে 

4 NOVEMBER, 2026

যে কোনও উৎসব বা ছুটির দিনে বাঙালির পাতে মাছ -মাংসের কোনও পদ হবে না, তা হতেই পারে না ।

মাছ -মাংস

 রবিবার বাড়তি স্পেশাল সকলের কাছে। যদি মেনুতে থাকে মাটনের স্পেশাল ডিশ, তাহলে তো জমে যাবে। 

মাটনের স্পেশাল ডিশ

গোটা মশলা দিয়ে বানিয়ে ফেলুন মাটন কষা। জানুন সহজ রেসিপি।

মাটন কষা

তেজপাতা , এলাচ গুড়ো, দারুচিনি, জয়িত্রী ,১২টা গোটা গোলমরিচ, তেল, পেঁয়াজ, আদা, মাটন সবটা পরিমাণ মতো।   

উপকরণ

প্রথমে তেল গরম করতে বসান কড়াইতে। পাশে বড় এলাচ, ছোট এলাচকে থেঁতো করে নিন।

ছোট এলাচ

গরম তেলে তেজপাতা, এলাচ গুড়ো, দারুচিনি, জয়িত্রী , গোটা গোলমরিচ, মাটনের সঙ্গে মিশিয়ে দিন। 

তেজপাতা

৩-৪ মিনিট মাংসকে ভেজে, এর মধ্যে ৪ টুকরো করে কাটা পেঁয়াজকে যোগ করুন।

পেঁয়াজ

এক বাটি গোটা রসুনের সঙ্গে মোটা করে কুচো করা আদা দিয়ে দিন।

গোটা রসুন

 এরপর পরিমাণ মত নুন ও হলুদ দিয়ে ভাল করে কষিয়ে নিন। সঙ্গে ১০০ গ্রাম টক দই দিয়ে ভাল করে ফেটিয়ে নিন।

নুন ও হলুদ

মাটন ২-২.৫ আড়াই ঘণ্টা রাখুন। মাংস কষে গেলে গ্যাস বন্ধ করে ওপর দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে পরিবেশন করুন।

পরিবেশন করুন