20 June, 2026
BY- Aajtak Bangla
নিয়ন টেট্রা বারবার মারা যাচ্ছে? কারণ জানুন আগে।
হঠাৎ জলের pH বা তাপমাত্রা বদলে গেলে নিয়ন টেট্রা স্ট্রেসে পড়ে।
২৪–২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখা সবচেয়ে ভালো।
অ্যামোনিয়া ও নাইট্রাইটের মাত্রা শূন্য রাখতে নিয়মিত জল পরীক্ষা করুন।
নতুন অ্যাকোরিয়ামে মাছ ছাড়ার আগে ট্যাঙ্ক সম্পূর্ণ সাইকেল করা জরুরি।
নিয়ন টেট্রা দলবদ্ধ মাছ, অন্তত 6–10টি একসঙ্গে রাখুন।
অতিরিক্ত খাবার দেবেন না, এতে জল দ্রুত নষ্ট হয়ে যায়।
সপ্তাহে 20–30% জল পরিবর্তন করলে মাছ সুস্থ থাকে।
পরিষ্কার জল, স্থিতিশীল পরিবেশ ও সঠিক খাবারই নিয়ন টেট্রাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখে।