BY- Aajtak Bangla
04 March 2026
স্বাস্থ্য ভালো রাখতে ঘি উপকারী, কিন্তু কিছু জিনিসের সঙ্গে খেলে হতে পারে উল্টো প্রভাব।
ঘি ও মধু সম পরিমাণে খাওয়া আয়ুর্বেদ অনুযায়ী বিষের মতো। এতে শরীরে টক্সিন তৈরি হয়, হজমে সমস্যা হতে পারে।
ঘি ও অতিরিক্ত তেলযুক্ত মাংস একসঙ্গে খেলে কোলেস্টেরল বাড়তে পারে। হৃদরোগের ঝুঁকি বাড়ে।
খালি পেটে ঘি খেয়ে সঙ্গে সঙ্গে জল খেলেই হতে পারে বদহজম। পেটে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা হয়।
পেটরোগারা ঘি ও ডিম একসঙ্গে খেলে হজমে গন্ডগোল হতে পারে। প্রোটিনের শোষণে বাধা তৈরি হয়।
ঘি খাওয়ার সঙ্গে সঙ্গে ফল খেলে ডায়রিয়া হতে পারে। বিশেষ করে ঠান্ডা প্রকৃতির ফলে সমস্যা বাড়ে।
ঘি গরম প্রকৃতির। মধু বা ফল ঠান্ডা প্রকৃতির। মিশ্রণে শরীরের ভারসাম্য নষ্ট হয়।
গরম ভাতের সঙ্গে বা রান্নায় ব্যবহার করুন। খালি পেটে না খাওয়াই ভালো।
প্রতিদিন ১ থেকে ২ চামচ ঘি খাওয়া নিরাপদ। অতিরিক্ত খেলেই বিপদ।
ঘি উপকারী হলেও সব কিছুর সঙ্গে নয়। ঠিকভাবে খেলেই মিলবে আসল বেনেফিট।