24 JANUARY 2026

BY- Aajtak Bangla

ব্লাড সুগারে বিন্দাস খেতে পারেন, নতুন vs পুরনো আলু; কোনটা স্বাস্থ্যকর

বাঙালি আলু খেতে পছন্দ করে। আলু পাতে থাকলে আর কিছু না হলেও চলে। তাহলে ব্লাড সুগারে কোনটা খাবেন?

একমাত্র শীতেই নতুন আলু পাওয়া যায়। তারপর ধীরে ধীরে কোল্ড স্টোরেজে ঢুকে যায়।

কিন্তু জানেন কি নতুন এবং পুরনো দু’ রকম আলুর মধ্যে কোনটা ভালো৷ কিন্তু কোনটা বেশি স্বাস্থ্যকর? কোনটা খেলে ওজন কমবে? কোন আলু খেলে ব্লাড সুগারের ঝুঁকি নেই জানুন।

নতুন আলুতে পটাশিয়াম, ভিটামিন সি, ডায়েটরি ফাইবার বেশি থাকে৷ তবে এতে ক্যালোরি এবং কার্বোহাইড্রেটস কম থাকে৷ 

নতুন আলু কাঁচা থাকে, যে কারণে এর রস খানিকটা ঝাঁঝালো। এই আলু ঝাঁঝালো হয়।

আলু খেতে হলে নতুন আলু  খাওয়া স্বাস্থ্যকর৷

পুরনো আলুতে অনেক বেশি স্টার্চ ও ক্যালরি থাকে৷ আলুতে ভিটামিন বি-৬, আয়রন, ম্যাগনেসিয়াম অনেক বেশি থাকে৷ 

শরীরে কমপ্লেক্স কার্বোহাইড্রেটস চাইলে পুরনো আলু খেতে পারেন।

পুরনো আলুতে অনেক বেশি ক্যালরি৷ যদি এনার্জির প্রয়োজন হয়, তবে আলু খান৷ ব্লাড সুগারে কোনও আলুই স্বাস্থ্যকর নয়। তবে সীমিত পরিমাণে আলু খেলে নতুন আলুও খেতে পারেন।