21 JANUARY 2026

BY- Aajtak Bangla

নিরামিষ আলু দিয়ে কাঁচকলার তরকারির রেসিপি! আমিষও হার মানবে 

গরমের সময় বাজারে যেসব সবজি সহজে পাওয়া যায়, তার মধ্যে কাঁচ কলা অন্যতম।

কাঁচ কলা যেমন সহজলভ্য, সেরকম এর উপকারও অনেক। জেনে নিন নিরামিষ আলু কাঁচ কলার তরকারি করার সহজ রেসিপি। 

উপকরণ (৩ জনের) কাঁচ কলা- ৩ টে, বড় আলু- ২ টো, টমেটো- ১ টা, কাঁচা লঙ্কা- ২-৩ টে, আদা বাটা- ১ চা চামচ, হলুদ গুঁড়ো- ১ চা চামচ।

উপকরণ তেজপাতা- ২ টো, জিরা- ১/৪ চা চামচ, ধনেপাতা কুচি- পরিমাণ মতো, নুন- স্বাদ অনুযায়ী, তেল- পরিমাণ তেল। 

প্রথমে আলু ও কলা টুকরো করে কেটে নিন। এরপর কড়াইতে তেল গরম হলে আলু ও কলা অল্প নুন দিয়ে ভেজে তুলে নিন।

কড়াইতে জিরা, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে, কিছুক্ষণ পরে আদা বাটা দিয়ে ভেজে নিন।

এবার টমেটো, ধনেপাতা ও কাঁচা লঙ্কা বাটা, হলুদ দিয়ে ভাল করে কষিয়ে নিন।

 কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু, কলা ও নুন দিয়ে দিয়ে ভাল করে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে, পরিমান মত জল দিয়ে ৫-৬ মিনিট ঢেকে রাখুন।

ঝোলটা ঘন হয়ে আসলে, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন নিরামিষ আলু কাঁচ কলার তরকারি।