BY- Aajtak Bangla
12 FEBRUARY, 2026
আজকাল প্রায় সারা বছরই বাজারে কুমড়ো পাওয়া যায়। যদিও এটা মূলত গরমের সবজি।
কুমড়ো যেমন সহজলভ্য, সেরকম এর উপকারও অনেক। জেনে নিন নিরামিষ কুমড়ো আলুর তরকারির সহজ রেসিপি।
উপকরণ কুমড়ো- ৪০০ গ্রাম, বড় মাপের আলু- ১টি, পাাঁচফোড়ন- ১ চা চামচ, চিনি- ১ চা চামচ, নুন - স্বাদ মতো
উপকরণ হলুদ গুঁড়ো- ১ চা চামচ, কাঁচা লঙ্কা চেরা- ৪টি, তেল- ৪ টেবিল চামচ, ভাজা জিরে গুঁড়ো- ১ চা চামচ, ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ।
প্রথমে কুমড়ো ও আলুর খোসা ছাড়িয়ে, ছোট টুকরো করে কেটে, ভাল করে ধুয়ে নিন।
এবার কড়াইতে তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে নেড়ে, কুমড়ো ও আলু লালচে করে ভেজে নিতে হবে।
ভাজা হলে কাঁচালঙ্কা, নুন, হলুদ গুঁড়ো দিয়ে আরও পাঁচ মিনিট মতো ভাজতে হবে।
এবার পরিমাণমতো জল দিয়ে রান্না করুন। ভাল করে সেদ্ধ হয়ে মাখো মাখো হওয়া পর্যন্ত নাড়ুন।
এবার ধনেপাতা কুচি ছড়িয়ে, গ্যাস বন্ধ করে নামিয়ে নিন। গরম গরম রুটি বা ভাতের সঙ্গে দারুণ লাগে পদ।