12 FEBRUARY 2026

BY- Aajtak Bangla

নতুন আলুর এই রেসিপি খেলে জিভ দিয়ে টস টস করে পড়বে জল, খুবই সুস্বাদু

শীতে নতুন আলু সকলে খাচ্ছেন, এই রেসিপিটা বানিয়ে খেয়েছেন কি?

একটু ঘন ঘন ডাল আর বানিয়ে ফেলুন নতুন স্টাইলে নতুন আলু চোখা। রেসিপি একদম সহজ।

উপকরণ আলু সেদ্ধ পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা শুকনো লঙ্কা নুন সর্ষের তেল কারিপাতা সর্ষে গোটা জিরে

প্রথমে নতুন আলু ভালো করে ধুইয়ে সেদ্ধ করে নিন। 

এরপর কড়াইতে তেল দিয়ে জিরে, সর্ষে, লঙ্কা ফোড়ন, কারিপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।

তারপর তাতে আলু চটকে দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে নিন। 

এবার মশলা গুলির সঙ্গে ভালো করে মিশিয়ে দিন। আলুর সঙ্গে সব মশলা যেন ভালোভাবে মেশে। আলু সেদ্ধ মাখা যত ভালো তবেই এর স্বাদ তত ভালো হবে। নতুন আলু শক্ত তাই এটি ঠেসে ঠেসে মাখুন।