BY- Aajtak Bangla
11 Aug 2026
BY- Aajtak Bangla
প্রথমে চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন।
চিকেনের সঙ্গে টক দই, আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কাগুঁড়ো ও নুন মাখিয়ে রাখুন।
কড়াই গরম করে পেঁয়াজ কুচি দিয়ে অল্প জল ছিটিয়ে ভাজতে থাকুন।
পেঁয়াজ নরম ও হালকা বাদামি হলে আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন।
এবার টমেটো কুচি, হলুদ, লঙ্কাগুঁড়ো ও ধনে-জিরেগুঁড়ো দিয়ে মশলা কষান।
মশলা যাতে কড়াইয়ে না ধরে যায়, প্রয়োজনে অল্প অল্প করে জল দিন।
এবার ম্যারিনেট করা চিকেন দিয়ে আঁচ বাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিন।
চিকেন থেকে জল বেরোলে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন, প্রয়োজনে সামান্য গরম জল দিন।
চিকেন সেদ্ধ হয়ে মশলা ঘন হলে গরমমশলা ও ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।