BY- Aajtak Bangla
ডিমের ঝোল খেতে ভালোবাসেন? আজ তাহলে একটা সেরা পদ সম্পর্কে জেনে নিন। ডিমের ঝোলের এই পদটি বানাতে একটুও তেল লাগবে না। যার ফলে শরীর থাকবে সুস্থ।
কী কী লাগবে? ৪টে ডিম নিন। পাশাপাশি ২টি আলু সিদ্ধ করা, ১টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কাটা, আদা রসুন বাটা ১ চামচ এবং ১টি ছোট সাইজের টমেটোর কুচি করে নিন।
এছাড়া জিরে, ধনে ও লঙ্কা গুঁড়ো আধ চামচ করে। পাশাপাসি হলুদ গুঁড়ো, নুন ও কাঁচা লঙ্কা পরিমাণ মতো নিতে হবে।
একটি ননস্টিক কড়াই বা প্যানে সামান্য জল নিতে হবে। জল হালকা গরম হলে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা এবং টমেটো দিয়ে দিন।
তারপর মাঝারি আঁচে সব মশলা নাড়তে থাকুন। প্রয়োজনে সামান্য গরম জল দিতে পারেন।
তাতে হলুদ, জিরে, ধনে ও লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে দিন। মশলা ভালোভাবে সিদ্ধ ও সুগন্ধ বের হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে।
মশলা কষে গেলে সেদ্ধ করা আলু এবং ডিমগুলো দিয়ে দিন। মশলার সঙ্গে ডিম ও আলু হালকাভাবে ২ মিনিট মিশিয়ে নিন।
এরপর পরিমাণমতো জল দিন। দিতে হবে কাঁচা লঙ্কাও। কড়াই ঢাকা দিয়ে মাঝারি আঁচে ৮-১০ মিনিট ফুটতে দিন।
ঝোল ঘন হয়ে গেলে নামানোর আগে সামান্য জিরে ও গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিন।