7 April, 2026
BY- Aajtak Bangla
সিঙারা খেতে অনেকেই ভালোবাসেন। তবে এটি হাই ক্যালোরি খাবার বলে খেতে চান না।
যদিও ভাল খবর হল, আপনি চাইলে অনায়াসে তেল ছাড়াই সিঙাড়া বানিয়ে নিতে পারেন। তাতে মুখের কথাও রাখা হল, সুস্বাস্থ্যও বজায় থাকল।
তাই আর সময় নষ্ট না করে তেল বিহীন সিঙারা তৈরির রেসিপিটা জেনে নিন। খুব সহজেই এটি আপনি বাড়িতে তৈরি করে নিতে পারবেন।
এক্ষেত্রে ময়দার বদলে পরিমাণ মতো আটা, লবণ, আলু, মটরশুঁটি, ধনে গুঁড়ো, গরম মশলা এবং জিরে লাগবে।
এবার প্রথমে ডো তৈরি করুন। এক্ষেত্রে আটার সঙ্গে কালোজিরে, লবণ এবং সামান্য জল দিয়ে শক্ত ডো তৈরি করুন।
এছাড়া সেদ্ধ আলু, মটরশুঁটি, জিরে, ধনে গুঁড়ো, ও মশলা ব্যবহার করে পুর তৈরি করে নিন।
এবার ডো থেকে সিঙারার আকারের ছোট ছোট করে লেচি তৈরি করে নিন।
তারপর লেচির ভিতর পুর ভরে নিন। এবার জল দিয়ে ধারটা সিল করুন।
সবশেষে বেকিং ট্রে রাখুন। তারপর ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৩০ থেকে ৪০ মিনিট বেক করুন। ব্রাউন হওয়া পর্যন্ত বেক করতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে অয়েল ফ্রি সিঙারা।