BY- Aajtak Bangla
4 MARCH, 2026
এই সময় বাজারে পেঁয়াজকলি পাওয়া যায়। পেঁয়াজকলি দিয়ে নানা পদ রান্না করা হয়।
আলু পোস্তের মতো পেঁয়াজকলি পোস্তও দারুণ সুস্বাদু হয়।
ঘরে এভাবে পেঁয়াজকলি পোস্ত বানালে চেটেপুটে খাবেন। রেসিপি রইল...
পেঁয়াজকলি, পেঁয়াজ, পোস্ত বাটা, পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কাবাটা, নুন, সর্ষের তেল।
প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন দিন। তাতে পেঁয়াজকুচি হাল্কা করে ভেজে নিতে হবে। .
এরপর এতে পেঁয়াজকলি, নুন, হলুদ গুঁড়ো দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। . .
পেঁয়াজকলি নরম হলে তাতে পোস্তবাটা, কাঁচালঙ্কা বাটা দিয়ে ৭ মিনিট মতো নাড়াচাড়া করুন।
তারপরে নামিয়ে সর্ষের তেল ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই পদ।