BY- Aajtak Bangla
অনেকেই পরোটা খেতে ভালোবাসেন। সেক্ষেত্রে বাড়িতেই বানিয়ে নিতে পারেন পেঁয়াজ পরোটা।
এই পরোটা খেতে দারুণ। তাই দ্রুত এটি বানানোর রেসিপি সম্পর্কে জেনে নেওয়া যাক।
এক্ষেত্রে প্রথমে বানাতে হবে পুর। তার জন্য একটি পাত্রে ১.৫ কাপ গমের আটা, সামান্য নুন, ১ চা চামচ তেল এবং প্রয়োজনমতো জল মিশিয়ে নিন।
তারপর নরম ও মসৃণ মণ্ড বা ডো তৈরি করে নিন। এবার ১৫-২০ মিনিট এটি ঢেকে রাখুন।
ও দিকে ২টি বড় পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। এতে ১-২টি কাঁচা মরিচ, ধনে পাতা কুচি, সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা বা আমচুর পাউডার এবং স্বাদমতো নুন মিশিয়ে দিন।
এবার আটার ডো থেকে লেচি কেটে নিন। তারপর মাঝে পেঁয়াজের পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে।
তারপর আলতো হাতে পরোটাটি গোল করে বেলে নিন। গরম তাওয়ায় দিয়ে প্রথমে শুকনো শেঁকে নিন।
এবার তেল দিয়ে মাঝারি আঁচে পরোটার দুই পাশ ভেজে নিন। তৈরি আপনার পেঁয়াজ পরোটা।