22 SEPTEMBER 2026

BY- Aajtak Bangla

পদ্মার ইলিশ ভেবে গুজরাতের মাছ কিনবেন না, জেনে নিন পার্থক্য

এখনও বর্ষা চলেছে। বাজারে রয়েছে পদ্মার ইলিশ। তবে অনেকেই পদ্মার ইলিশ চেনেন না। বরং পদ্মার ইলিশ ভেবে গুজরাতের ইলিশ কিনে ঠকে যান। 

এখন প্রশ্ন হল, ঠিক কীভাবে চিনবেন পদ্মার ইলিশ? গুজরাতের ইলিশের সঙ্গে এটার পার্থক্য ঠিক কী?

আসলে পদ্মার ইলিশ হল মিষ্টি জলের মাছ। তাই নদীর জলের ইলিশ হওয়ায় এই মাছের পেট চওড়া, গোলগাল ও ভারী হয়। আর এই ইলিশের মুখ সরু ও ছোট হয়।

অন্যদিকে গুজরাতের ইলিশ মাছ লম্বায় সরু ও রোগা ধরনের হয়ে থাকে। এটাই হল দুই মাছের আকৃতির প্রধান পার্থক্য। 

পদ্মার ইলিশের আঁশ অত্যন্ত উজ্জ্বল রুপোলি রঙের হয়ে থাকে। আর এই মাছকে আলোর তলায় যদি ধরা যায়, তাহলে সোনালি ও গোলাপি আভা দেখা যায়। 

গুজরাতের ইলিশের আবার পিঠের দিকটা কিছুটা কালচে রঙের হয়। এর রং চকচকে হয় না। 

পদ্মার ইলিশের চোখ স্বচ্ছ হয়ে থাকে। এটার চোখ পরিষ্কারও হয়। কানকো হয় লালচে। 

অন্যদিকে গুজরাতের ইলিশে দীর্ঘদিন ধরে বরফে স্টোর করা থাকে। তাই এর চোখ ঘোলাটে হয়ে থাকে। কানকো হয় কালো। 

তাই এবার থেকে ইলিশ কেনার সময় অবশ্যই এই বিষয়গুলি নজরে রাখুন। নইলে পদ্মার ইলিশ বলে গুজরাতের মাছ কিনে ঠকে যাবেন।