BY- Aajtak Bangla
পেঁপে অত্যন্ত উপকারী একটি খাবার। এই ফল খেলেই একাধিক উপকার মিলবে।
বিশেষত, ওজন কমানোর কাজে পেঁপের জুড়ি মেলা ভার। এই ফল নিয়মিত খেলে এক ধাক্কায় ওজন কমিয়ে ফেলতে পারবন।
আসলে এই ফলের ক্যালোরি ভ্যালু খুব কম। তাই নিয়মিত পেঁপে খেলে ওজন বাড়ার আশঙ্কা কম। বরং এটি ফ্যাট কমাতে পারে।
এছাড়া পেঁপে পেট ভরে রাখতে পারে। যার ফলে খিদে পায় কম। তাই এটা খেলেই ওজন কমাতে পারবেন।
হজমশক্তি বাড়াতে পারে পেঁপে। এটিতে মজুত প্যাপাইন এনজাইম পেটের হাল ফেরাতে পারে।
রোগ প্রতিরোধ বাড়াতে পারে পেঁপে। এটিতে মজুত ভিটামিন সি এই কাজে সাহায্য করবে।
পটাশিয়াম ও অ্য়ান্টিঅক্সিডেন্ট রয়েছে পেঁপেতে। তাই এই ফল খেলে ভাল থাকবে হার্ট।
চোখের জন্য়ও ভীষণই উপকারী পেঁপে। এই ফল খেলে চোখের হাল ফেরাতে পারবেন।