BY- Aajtak Bangla

নারকেলের পায়েস খেয়েছেন? এভাবে রাঁধলে মুখে লেগে থাকবে স্বাদ

24 SEPTEMBER, 2026

মিষ্টির সঙ্গে বাঙালির প্রেম যুগ যুগ ধরে সকলের জানা। উৎসব লেগেই থাকে প্রতি মাসে।  সামনেই আসছে বাঙালির প্রিয় দুর্গা পুজো।

বাঙালির মিষ্টি প্রেম

 উৎসব মানেই মিষ্টিমুখ। বাড়িতে বানানো রকমারি মিষ্টি খুবই পছন্দ করেন সকলে। 

উৎসব মানেই মিষ্টিমুখ

বাড়িতে সহজে বানাতে পারেন নারকেলের পায়েস। রইল একেবারে সহজ রেসিপি।  

নারকেলের পায়েস

দুধ- ১ লিটার, ভেজানো গোবিন্দভোগ চাল- ১ কাপ, এলাচ- ৪টি, দারুচিনি- ৩ টুকরো

উপকরণ

নুন- স্বাদ মতো, কোড়ানো নারকেল- ১ কাপ, চিনি- ১ কাপ,  কিসমিস- পরিমাণ মতো 

উপকরণ

প্রথমে সসপ্যানে দুধ সামান্য গরম করে, গোবিন্দভোগ চাল দিয়ে নাড়তে থাকুন। 

গোবিন্দভোগ চাল

এরপর এলাচ, দারুচিনি ও নুন যোগ করে নাড়তে থাকুন। চাল সেদ্ধ হলে নারকেল দিয়ে ভালভাবে মেশান। 

ভালভাবে মেশান

এরপর চিনি যোগ করে নাড়তে থাকুন। একটু ঘন হয়ে এলে, সবশেষে কিসমিস দিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে রাখুন। 

কিসমিস দিন

ঠান্ডা হলে পরিবেশন করুন টেস্টি নারকেলের পায়েস। 

নারকেলের পায়েস