28 February, 2026

BY- Aajtak Bangla

বাড়ির কোন দিকে ময়ূরের পালক রাখবেন? বাস্তু জানুন

বাস্তুশাস্ত্র মতে ময়ূরের পালক ঘরে সৌভাগ্য আনে এবং নেতিবাচক শক্তি দূর করে।  কোন দিকে রাখলে সবচেয়ে শুভ।

বিশ্বাস করা হয়, বাড়িতে ময়ূরের পালক রাখলে নেতিবাচক শক্তি দূর হয় এবং সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।

বাস্তুশাস্ত্র মতে বাড়ির পূর্ব দিকে ময়ূরের পালক রাখা খুবই শুভ। এতে উন্নতির পথ খুলে যায় বলে মনে করা হয়।

উত্তর-পশ্চিম দিকে ময়ূরের পালক রাখা সবসময় শুভ নয়। তবে জন্মকুণ্ডলীতে রাহুর দোষ থাকলে এই দিকটি শুভ বলে মনে করা হয়।

পড়ুয়াদের বই বা পড়ার টেবিলে  ময়ূরের পালক রাখলে পড়াশোনায় মনোযোগ বাড়ে বলে বিশ্বাস করা হয়।

বসার ঘরের পূর্ব দেয়ালে  ময়ূরের পালক রাখলে  বাড়িতে কোনও বিবাদ  থাকে না।

পরিষ্কার জায়গায় ময়ূরের পালক রাখুন। ভাঙা বা নোংরা পালক রাখবেন না। তাহলেই শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।