27 JANUARY, 2026

BY- Aajtak Bangla

মিষ্টির দোকানের   মুচমুচে ফুলকপির সিঙ্গারা হবে বাড়িতেই, রেসিপি রইল 

বাজারে এখন ফুলকপি সহজলভ্য। এখনই সময় প্রাণভরে ফুলকপির হরেক রকম পদ খাওয়ার। ফুলকপির তরকারি তো কমবেশি সবাই খেয়েই থাকেন, এবার না হয় স্বাদ বদলাতে তৈরি করুন ফুলকপির সিঙ্গারা।

ফুলকপির সিঙ্গারা

অনেক দোকানে এ সময় ফুলকপির সিঙ্গারা  পাওয়া যায়। চাইলে ঘরেই তৈরি করতে পারেন ফুলকপির সিঙ্গারা, রইল রেসিপি-

রইল রেসিপি

ফুলকপি অর্ধেক মাঝারি সাইজের আলু ২টি ময়দা পরিমাণমতো মটরশুঁটি আদা বাটা কসৌরি মেথি ভাজা মসলা গরম মসলা স্বাদ অনুযায়ী নুন ও চিনি মরিচের গুঁড়া হলুদ গুঁড়া তেল পরিমাণমতো।

উপকরণ

প্রথমে ফুলকপি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিন। আলুর খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিন। ফুলকপি আর আলুতে হলুদ ও নুন দিয়ে মেরিনেট করে রেখে দিন কিছুক্ষণ।

কড়াইতে তেল গরম করে আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে ভাজুন। তারপর ফুলকপি আর মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এবার হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া ও চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এর মধ্যে ভাজা মসলা আর গরম মসলা ১ চামচ করে দিয়ে দিন।

কড়াইতে তেল গরম

অর্ধেক কাপ  জল দিন। জল  পুরোপুরি শুকিয়ে না যাওয়া অবধি নাড়তে থাকুন। চেক করে নেবেন আলু ও ফুলকপি সেদ্ধ হয়েছে কি না। জল একদম শুকিয়ে গেলে নামিয়ে নিন।

জল দিন

এবার সিঙ্গারা  তৈরির জন্য, একটি বাটিতে ময়দা, নুন ও তেল দিয়ে ময়দা মাখতে থাকুন। একটু একটু করে জল দিন। ময়দা মাখা হয়ে গেলে ১৫ মিনিট একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন।

ঢেকে রাখুন

১৫ মিনিট পরে ময়দা থেকে ছোটো ছোটো গোল আকারে লেচি বানিয়ে রাখুন। একেক করে ময়দার লেচি হালকা তেল দিয়ে বেলে নিন। তারপর মাঝখানে খানিকটা পুর দিয়ে সিঙাড়ার আকারে ভাঁজ করুন।

লেচি বানিয়ে রাখুন

খুব সাবধানে সিঙ্গারার ধারগুলো বন্ধ করবেন, যাতে কোনো রকম ফাঁক না থাকে। কড়াইয়ে তেল গরম করে একেক করে সবগুলো সিঙাড়া ভেজে নিন। ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ফুলকপির সিঙাড়া।