BY- Aajtak Bangla

বাড়িতে সঠিক দিকে রাখুন লাকি বাম্বু, ফিরবে কপাল

06 May 2026

লাকি বাম্বু শুধু সৌন্দর্য বাড়ায় না, বাস্তু মতে এটি সৌভাগ্য, অর্থ ও পজিটিভ এনার্জির প্রতীক।

বাস্তু মতে লাকি বাম্বু রাখার সঠিক দিক খুব গুরুত্বপূর্ণ। ভুল দিকে রাখলে এর ভালো প্রভাব কমে যেতে পারে।

পূর্ব দিকে লাকি বাম্বু রাখলে পরিবারে সুখ, শান্তি ও সুস্থতা বজায় থাকে।

ড্রয়িংরুম বা লিভিং এরিয়ায় লাকি বাম্বু রাখলে বাড়ির এনার্জি পজিটিভ থাকে এবং অতিথিদের উপর ভালো প্রভাব ফেলে।

অফিস ডেস্কে রাখলে কাজের সাফল্য, প্রমোশন ও নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়ে।

শোবার ঘরে লাকি বাম্বু না রাখাই ভালো। এতে ব্যক্তিগত সম্পর্ক ও মানসিক শান্তিতে প্রভাব পড়তে পারে।

লাকি বাম্বু সবসময় পরিষ্কার জল ও আলোযুক্ত জায়গায় রাখুন। শুকিয়ে গেলে বা নষ্ট হলে তা বদলে ফেলুন।

সঠিক দিক ও যত্নে রাখা লাকি বাম্বু আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও পজিটিভ এনার্জি আনতে সাহায্য করে।