14 APRIL 2026

BY- Aajtak Bangla

পয়লা বৈশাখে বানিয়ে ফেলুন কাঁচা আমের মাংস, হাত চাটবে সবাই

পয়লা বৈশাখ মানেই নিত্য নতুন পদ রেঁধে প্রিয়জনকে খাওয়ানো। কাঁচা আম দিয়ে তৈরি করে ফেলুন মাংসের পদ। হাত চেটে খাবে সবাই।

উপকরণ হিসেবে লাগবে মাংস ১ কেজি, কাঁচা আমবাটা, ভিনিগার, হলুদগুঁড়ো বা বাটা, সর্ষেবাটা, রসুনবাটা, ধনেবাটা, জিরেবাটা।

এছাড়াও লাগবে সর্ষের তেল ১০০ গ্রাম, কুচোনো ধনেপাতা, ছোট আলু ২৫০ গ্রাম, টক দই ১০০ গ্রাম, জল আধ কাপ, নুন স্বাদ মতো।

প্রথমে মাংস ধুয়ে নিন।তাতে কাঁচা আমবাটা, একটু ভিনিগার, নুন, কাঁচা হলুদবাটা, সর্ষেবাটা, রসুনবাটা, ধনেবাটা, জিরেবাটা দিন।

এরপর সর্ষের তেল, কুচোনো ধনেপাতা, আর সামান্য জল দিয়ে মাখিয়ে ঘন্টাখানেক ম্যারিনেট করুন। 

প্রেসার কুকারে পুরোটা দিয়ে চড়া আঁচে ৫ মিনিট রাঁধুন। ঢিমে আঁচে রান্না করুন ১৫ মিনিট।

যদি মনে করেন, ছোট আলু সেদ্ধ করে ভেজে নামানোর সময় দিয়ে দিতে পারেন।

পয়লা বৈশাখে বাড়ি ভর্তি লোক থাকলে, তাঁদের এই রেসিপি রেঁধে খাওয়ান। 

নববর্ষ মানে কব্জি ডুবিয়ে খাওয়া। দুপুরে ভাতের সঙ্গে এই কাঁচা আমের মাংস থাকলে আর কথাই নেই

নববর্ষে এই ডিশের সঙ্গে পাতে রাখতে পারেন গোল আলু ভাজা, চাটনি আর মিষ্টি দই।