BY- Aajtak Bangla
5 September, 2026
ইলিশ আর পোস্তর কম্বিনেশন বেশ ভালই লাগবে। তাই পোস্ত ইলিশ বানানোর রেসিপি জেনে নিন। তারপর বাড়িতেই চট করে বানিয়ে নিন এই পদ।
কী কী লাগবে? ইলিশ মাছ লাগবে ৪ টুকরো আবার লাগবে ২ বড় চামচ পোস্ত বাটা এছাড়া কাঁচা লঙ্কা নিন ৪ থেকে ৫টি সেই সঙ্গে সর্ষের তেল নিন ৩ বড় চামচ
এছাড়া কালো জিরে, হলুদ গুঁড়ো ও নুন নিন স্বাদমতো। অল্প জলও লাগবে।
সবার প্রথমে ইলিশ মাছ ম্যারিনেট করতে হবে। সেক্ষেত্রে ইলিশ মাছের টুকরোগুলোতে সামান্য নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে নিন। সেটি ৫ থেকে ১০ মিনিট রেখে দিন।
তারপর কড়াইতে সর্ষের তেল গরম করুন। তাতে কালো জিরে ও চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিন।
এরপর কড়াইতে পোস্ত বাটা, হলুদ গুঁড়ো ও নুন দিয়ে একটু নেড়ে নিতে হবে।
মশলার মধ্যে পরিমাণমতো জল দিতে হবে। এর মাধ্যমে ঝোল ফুটিয়ে নিন। ঝোল ফুটলে ম্যারিনেট করা ইলিশ মাছের টুকরোগুলো ঝোলে দিয়ে দিন।
এবার কড়াই ঢাকা দিয়ে মাঝারি আঁচে ৭-৮ মিনিট রান্না করে নিন। মাছ সেদ্ধ হয়ে ঝোল মাখা-মাখা হলে উপর থেকে কাঁচা সর্ষের তেল দিন। সেই সঙ্গে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।