16 APRIL 2026

BY- Aajtak Bangla

 দ্রুত বানান টেস্টি আলু ডিমের পরোটা, রইল রেসিপি

পরোটা খেতে অনেকেই ভালোবাসেন। তবে একই ধরনের পরোটা রোজ খেতে ভালো লাগে না নিশ্চয়ই। 

তবে আজ একটা অন্য ধরনের পরোটার রেসিপি দেব। এর নাম আলু ডিমের পরোটা। 

এটি সকাল বা রাতে খেতে পারেন। এটা দ্রুত বানিয়ে নেওয়া যায়।

সেদ্ধ আলু, ডিম, আটা, পেঁয়াজ কুচি, ধনে পাতা, কাঁচালঙ্কা, নুন এবং তেল  লাগবে। 

এরপর সেদ্ধ আলু চটকে নিন। তার সঙ্গে ডিম, পেঁয়াজ, মশলা এবং আটা দিয়ে মেখে ডো তৈরি করুন।

এরপর লেচি কেটে পরোটার আকারে বেলে নিতে হবে। এরপর আসল কাজ।

তারপর সামান্য তেল দিয়ে পরোটা দু'পাশ লালচে করে ভেজে নিন। তৈরি হয়ে গেল আলু ডিমের পরোটা।

গরম গরম ডিম আলু পরোটা আলুর দম বা আচার দিয়ে পরিবেশন করুন।