17 APRIL 2026

BY- Aajtak Bangla

আলুর কচুরি বানানোর সহজ রেসিপি, খেতে হবে দারুণ

কচুরি খেতে ভালোবাসেন? কিন্তু নিত্যদিন ওই একই কচুরি ভাল লাগে না? তাহলে এই নিবন্ধ আপনার জন্য।

আজকের নিবন্ধে আলুর কচুরি বানানোর রেসিপি দিলাম। সেটা জেনে বানিয়ে নিন। 

এক্ষেত্রে কচুরি খাস্তা করার জন্য ময়দার সঙ্গে ময়ান হিসেবে তেল মেশানো হয়।

পুরের জন্য সেদ্ধ আলু, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, লঙ্কা গুঁড়ো এবং আমচুর পাউডার লাগবে। এছাড়া পর্যাপ্ত তেল লাগবে। 

ময়দা, নুন ও তেল মিশিয়ে জল দিয়ে নরম ডো তৈরি করুন। এই ডো ৩০ মিনিট রেখে দেওয়া জরুরি।

এরপর সেদ্ধ আলু চটকে নিন। তাতে সব মশলা ও ধনেপাতা মিশিয়ে পুর তৈরি করুন।

এবার ময়দার লেচিতে পুর ভরে নিন। তারপর হালকা হাতে বেলে নিন।

এরপর মাঝারি আঁচে তেল গরম করুন। কচুরিগুলো ফুলকো ও মুচমুচে করে ভেজে নিন।