02 March,2026

BY- Aajtak Bangla

হোলিতে বানান রসগোল্লার সবজি, মিষ্টি নয় কিন্তু; রেসিপি

যোধপুরের একটি জনপ্রিয় ও ইউনিক রাজস্থানি ডিশ হল রসগুল্লে কি সবজি (Rasgulle ki Sabzi) হলো যেখানে মিষ্টি রসগোল্লাকে টমেটো-পেঁয়াজ বা মাখনি গ্রেভিতে রান্না করা হয়। এটি টক-ঝাল ও মিষ্টি স্বাদের একটি ফিউশন রেসিপি, যা প্রধানত পনিরের তরকারির মতোই তৈরি হয় এবং রুটি বা নানের সাথে দারুণ মানায়।

৫-৬টি নরম রসগোল্লা (রস চেপে নেওয়া)- ১ কাপ টমেটো পিউরি বা পেস্ট ১/২ কাপ, পেঁয়াজ কুচি/পেস্ট, ১ চামচ আদা-রসুন বাটা, ১/২ কাপ ক্রিম বা ফেটানো টক দই

ফোড়নের জন্য: তেজপাতা, দারুচিনি, জিরে , গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, নুন কাজু পেস্ট (ঐচ্ছিক, গ্রেভি ঘন করার জন্য)।

গ্রেভি তৈরি: কড়াইতে তেল/ঘি গরম করে ফোরন দিন। পেঁয়াজ ও আদা-রসুন বাটা সোনালী হওয়া পর্যন্ত ভাজুন ।

মশলা কষানো: টমেটো পিউরি, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও নুন দিয়ে মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত কষান।

গ্রেভি ঘন করা: কাজু পেস্ট ও ফেটানো ক্রিম/দই দিয়ে ভালোভাবে মেশান। প্রয়োজনমতো জল দিয়ে ফুটিয়ে নিন।

গ্রেভি ফুটে উঠলে হালকা চেপে রাখা রসগোল্লাগুলো দিয়ে ৫-৭ মিনিট কম আঁচে ফুটিয়ে নিন যাতে গ্রেভি মিষ্টির ভেতরে ঢোকে।

পরিবেশন: উপর থেকে গরম মশলা ও ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন।

এই তরকারিতে মিষ্টির আধিক্য এড়াতে রসগোল্লাগুলো দেওয়ার আগে ভালো করে চিপে রস বের করে নিলে ভালো স্বাদ পাওয়া যায় ।