6 JUNE, 2026

BY- Aajtak Bangla

খয়রা-চৌক্কা কিনে ঠকবেন না, খাঁটি ইলিশ চেনার উপায় জানুন

বাজারে ইলিশ ঢুকতে শুরু করেছে। তবে আসল-নকল ইলিশ চেনাটা দরকার।

ইলিশ

চন্দনা, যাত্রিক, টাকিয়া, পানসা, খয়রার মতো মাছ ইলিশের মতোই দেখতে।  কীভাবে ইলিশ চিনবেন?

কীভাবে  চিনবেন

ইলিশ বাসি না টাটকা- জেনে নিতে হবে। ইলিশের নামে বিক্রেতা অন্য কোনও মাছ গছিয়ে দিচ্ছে কিনা, তা মাথায় রাখা দরকার।  

বাসি না টাটকা

 পদ্মা ও মেঘনার ইলিশ উজ্জ্বল। গায়ের রং চকচকে।  কম উজ্জ্বল সাগরের ইলিশ। 

ইলিশের রং

ইলিশের আকার পটলের মতো। মাথা আর লেজ সরু, পেট মোটা। 

ইলিশের আকার

ইলিশের কানকো লাল থাকলে বুঝতে হবে টাটকা। কানকো বাদামি কিংবা ধূসর হলে অনেকদিনের বাসি। হাত দিয়ে ঘষে দেখে নেবেন।

ইলিশের কানকো

সরু মাথার ইলিশ কিনুন। ইলিশ মাছের মুখ সরু হলে স্বাদ ভাল হয়। মাছের মাথা যত সরু, স্বাদ তত বেশি।

সরু মাথার ইলিশ

ইলিশের চোখ স্বচ্ছ,নীল কিংবা উজ্জ্বল হলে তাজা মাছ। কোঠরে ঢুকে গেলে বাসি।

ইলিশের চোখ

ইলিশ মাছ কেনার সময় গন্ধ দেখে নিতে হবে। গন্ধ মঁ মঁ করলে বুঝতে হবে তাজা। 

গন্ধ

ইলিশ মাছ অত্যন্ত নরম। দেখতে হবে তাজা কিনা। মাছের মাথা ও লেজ ঝুলে গেলে বুঝতে হবে টাটকা নয়।

অত্যন্ত নরম