BY- Aajtak Bangla
গরমে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগে? কিন্তু নিয়মিত পান করলে শরীরে নানা ক্ষতি হতে পারে।
কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে চিনি থাকে, যা দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়।
প্রতিদিন সফট ড্রিঙ্কস খেলে ওজন বৃদ্ধি ও স্থূলতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।
অতিরিক্ত চিনিযুক্ত পানীয় দীর্ঘদিন খেলে টাইপ-২ ডায়াবিটিসের সম্ভাবনাও বাড়ে।
নিয়মিত কোল্ড ড্রিঙ্কস পান করলে ফ্যাটি লিভারের ঝুঁকিও বাড়তে পারে, বিশেষ করে অতিরিক্ত ফ্রুক্টোজের কারণে।
এসিডিক পানীয় হওয়ায় দাঁতের এনামেল ক্ষয়ে যেতে পারে এবং ক্যাভিটির সমস্যা দেখা দিতে পারে।
অতিরিক্ত সফট ড্রিঙ্কস হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলজনিত সমস্যার ঝুঁকি বাড়াতে পারে।
অনেক কোল্ড ড্রিঙ্কসে ক্যাফেইনও থাকে। বেশি পান করলে ঘুমের সমস্যা, অস্থিরতা ও হৃদস্পন্দন বেড়ে যেতে পারে।অযথা নষ্ট বা অপবিত্র করবেন না।
তেষ্টা মেটাতে কোল্ড ড্রিঙ্কসের বদলে জল, ডাবের জল, লেবুর শরবত বা চিনি ছাড়া পানীয় বেছে নেওয়াই শরীরের জন্য বেশি উপকারী।