19 JUNE 2026
BY- Aajtak Bangla
গরমের মধ্যে ডিম খাচ্ছেন? যে বিষয়গুলো মনে রাখতে হবে
ডিমের গুন প্রচুর। তবে প্রচন্ড গরমের মধ্যে ডিম খেলে পেটের সমস্যায় পড়তে হতে পারে। এমনটাই মনে করেন অনেকে।
ডিমের পোচ, অমলেট কিংবা সেদ্ধ যে ভাবেই খাওয়া হোক না কেন গরমে সমস্যা হতে পারে।
বাড়ির ছোট বাচ্চা থেকে বয়স্ক সদস্য, ডিম সকলেই খুবভালবাসেন। আবার চটজলদি কিছু বানিয়ে নেওয়ার দরকার হলে প্রথমেই মাথায় আসে ডিমের কথা।
অনেকেই নিয়মিত একটি করে ডিম খান। শরীরে পুষ্টি জোগাতে ডিম খাওয়া জরুরি।
যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন, খেলাধুলোর সঙ্গে যুক্ত কিংবা অক্লান্ত শারীরিক পরিশ্রম করেন, তাঁদের পর্যাপ্ত প্রোটিন খাওয়া জরুরি সে ক্ষেত্রে।
সেই প্রোটিনের চাহিদা পূরণ করতে দিনে দু’-তিনটি ডিম খান অনেকেই। কিন্তু অনেকের আবার শারীরিক পরিশ্রম কম। শরীরচর্চাও করেন না।
সে ক্ষেত্রে দিনে একটির বেশি ডিম না খাওয়াই ভাল। বয়স, উচ্চতা, শারীরিক পরিশ্রমের পরিমাণ এবং আরও বেশ কয়েকটি বিষয় জড়িয়ে থাকে ডিম খাওয়ার সঙ্গে।
ডিম খেলে হজমে সমস্যা হয়, এমনটা কিন্তু মানতে নারাজ পুষ্টিবিদরা। তাদের দাবি, রমে ডিম খাওয়া যাবে না, এই ধারণা একেবারেই ভ্রান্ত।
হজমশক্তি ভাল থাকলে একটার বেশি ডিম খেলে অসুবিধা হওয়ার কথা নয়।
Related Stories
কত মিনিটে পারফেক্ট সেদ্ধ হবে ডিম? ট্রিকশটা জানলে সুবিধা
জামাইষষ্ঠীতে গোলবাড়ির মতো মটন কষা বানান,রইল সিক্রেট রেসিপি
বাড়িতেই বানান টেস্টি পালং পনির, রইল সেরা রেসিপি
জামাইষষ্ঠীর বাজারে ফর্মালিন দেওয়া ইলিশ, চিনবেন যেভাবে