BY- Aajtak Bangla
অনেকেই ইলিশ মাছ খেতে ভালোবাসেন। তবে শুধু কাঁটার জন্য খেতে চান না। তবে আপনি চাইলে অনায়াসেই ইলিশের কাঁটা আগেভাগেই ছাড়িয়ে নিতে পারেন।
এখন প্রশ্ন হল, রান্না করার আগেই ইলিশ মাছের কাঁটা ছাড়াবেন কীভাবে? সেই উত্তরটা জেনে নিন দ্রুত।
সবার প্রথমে ইলিশ মাছ ধুয়ে নিন। তারপর একটি ছোট ও ধারালো ছুরি দিয়ে মাছের গাদা ও পেটি সাবধানে আলাদা করুন।
এরপর ফিলের মতো করে কেটে নিন। ভিতরের প্রধান হাড় বের করে নিন। তারপর দৃশ্যমান কাঁটাগুলো টেনে বের করে নিতে হবে।
অন্য পদ্ধতিতে প্লেটে মাছের পিস রাখুন। তারপর একহাতে কাঁটা চামচ দিয়ে মাছ চেপে ধরুন।
আবার অন্যহাত দিয়ে সাধারণ চামচের উল্টো পিঠ দিয়ে মাঝখান থেকে প্রধান কাঁটাটি তুলে নিন।
এছাড়া মাছ হালকা সেদ্ধ বা প্রেসার কুকারে রান্না করলে কাঁটা নরম বা গলে যায়।
এরপর চামচ বা চিমটে দিয়ে কাঁটাটা বের করে দিতে পারেন। তাতেই কাজ হবে। তাহলেই কাজ হবে।