BY- Aajtak Bangla

অনুষ্ঠান বাড়ির মতো রাধাবল্লভী এভাবে বানান, রান্নার ঠাকুরের টিপস

24 MARCH, 2026

বিদেশি রান্নার ভিড়ে আজও বাঙালির মন চায় রাধাবল্লভী ও আলুর দম। মিষ্টির দোকান হোক বা কোনও অনুষ্ঠান বাড়িতে, পাতে রাধাবল্লভী পড়লে নিজেকে আটকে রাখতে পারবেন না। জেনে নিন রাধাবল্লভী বানানোর সবচেয়ে সহজ রেসিপি।

রাধাবল্লভী

২ কাপ ময়দা, ১ চামচ সুজি, ১ চামচ তেল ও সামান্য নুন দিয়ে মেখে নরম ডো বানান। কাপড় দিয়ে ঢেকে রাখুন ৩০ মিনিট।

সহজ রেসিপি

পুর বানাতে ছোলা ডাল ভিজিয়ে সেদ্ধ করুন।

সেদ্ধ করুন

সেদ্ধ ডাল ছেঁকে মিক্সিতে বেটে নিন।

বেটে নিন

একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচালঙ্কা দিন।

তেল গরম

এবার বাটা ডাল দিয়ে দিন, নুন, চিনি, সামান্য গরম মশলা ও ভাজা জিরে গুঁড়ো দিন।

বাটা ডাল

পুরটি শুকিয়ে নিয়ে ঠান্ডা হতে দিন।

ঠান্ডা হতে দিন

ময়দার লেচি কেটে ভিতরে পুর ভরে বলের মতো গড়ুন।

বলের মতো

হালকা করে বেলে নিন যাতে পুর বের না হয়।

পুর বের না হয়

তেল গরম করে  ভাজুন, ফুলে উঠবে রাধাবল্লভী।

ফুলে উঠবে

আলুর দম বা ছোলার ডালের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

পরিবেশন করুন