BY- Aajtak Bangla

রুই এদের জন্য বিষ! খেলেই গুণের চেয়ে সমস্যা বাড়বে 

10 FEBRUARY, 2026

কথায় বলে 'মাছে-ভাতে বাঙালি'। মাছের প্রতি বাঙালির ভালোবাসার কথা প্রায় সকলের জানা। মাছের রকমারি পদের মধ্যে রুই- কাতলা দারুণ জনপ্রিয়। 

মাছের অনেক উপকারিতা রয়েছে। তবে টাটকা মাছ না খেলের স্বাস্থ্যের ক্ষতিও হতে পারে। 

যাদের কিডনি বা লিভারে গুরুতর সমস্যা আছে, তাদের রুই মাছ খাওয়া উচিত নয়। কারণ এতে জমে থাকা ভারী ধাতু শরীরের ক্ষতি করতে পারে।

রুই মাছে পিউরিন থাকে, যা ইউরিক অ্যাসিড বাড়িয়ে দিতে পারে, ফলে গাঁটে ব্যথার সমস্যা বাড়তে পারে। 

যাদের মাছ খেলে অ্যালার্জি বা ত্বকে চুলকানি হয়, তাদের রুই মাছ এড়িয়ে চলা উচিত। 

গঙ্গা বা অত্যন্ত দূষিত জলের রুই মাছ খাওয়া এড়িয়ে চলতে হবে। কারণ এতে সিসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়ামের মতো ক্ষতিকর উপাদান থাকতে পারে। 

যদিও রুই মাছ হার্টের জন্য ভাল, তবুও অতিরিক্ত তেল-মশলা দিয়ে রান্না করলে বা অতিরিক্ত পরিমাণে খেলে কোলেস্টেরলের রোগীদের সমস্যা হতে পারে। 

কোনও নির্দিষ্ট শারীরিক সমস্যা থাকলে, নিয়মিত রুই মাছ খাওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।